Return to BahaiPrayers.net
Facebook
তোমারই আশ্রয়ে আমি জাগ্রত হইয়াছি, হে আমার প্রভু এবং যে সেই আশ্রয় অন্বেষণ করে তাহার উচিত তোমারই সংরক্ষণের পবিত্র প্রত্যাদেশ মন্দিরে এবং তোমারই আত্মরক্ষার পবিত্র দূর্গে অবস্থান করে। আমার আভ্যন্তরীণ সত্তা আলোকিত কর, হে আমার পরম প্রভু, তোমার স্বর্গীয় প্রত্যাদেশের প্রভাতিক সুর্যের উজ্জ্বলতাসমুহ দ্বারা, ঠিক তেমনই, যেমন তুমি তোমার অনুকম্পার প্রভাতকালীন আলোক দ্বারা আমার বহিঃস্থ সত্তাকে আলোকমন্ডিত করিয়াছ।
- Bahá'u'lláh