Return to BahaiPrayers.net
Facebook
হে আমার প্রভু, তোমার কৃপায় আজ প্রাতঃকালে আমি উঠিয়াছি এবং তোমাতে সম্পুর্ণ বিশ্বাস রাখিয়া এবং নিজেকে তোমার আশ্রয়ে অর্পন করিয়া গৃহত্যাগ করিয়াছি। অতএব, তোমার দয়ার স্বর্গ হইতে তোমার আশীর্বাদ বর্ষন কর যেন যে ভাবে আমার বিবেক, আমার চিন্তা তোমার সংরক্ষণে তোমাতে দৃঢ়ভাবে সংযোগ স্থাপন করিয়া গৃহ হইতে বাহির হইতে সমর্থ হইয়াছি, ঠিক সেই ভাবেই যেন নিরাপদে ফিরিয়া আসিতে পারি। তোমা ছাড়া অন্য কোন ঈশ্বর নাই-তুমি একক, অতুলনীয়, সর্বজ্ঞ ও জ্ঞানী।
- Bahá'u'lláh