Return to BahaiPrayers.net
Facebook
হে তুমি, যাহার নৈকট্য আমার একমাত্র অভিলাষ, যাহার উপস্থিতি আমার একমাত্র আশা, যাহার স্বরণ আমার একমাত্র ভরসা, যাহার প্রভার প্রাঙ্গণ আমার একমাত্র লক্ষ্যস্থল, যাহার বাসস্থান আমার একমাত্র লক্ষ্য, যাহার নাম আমার আরোগ্য, যাহার প্রেম আমার অন্তরের উজ্জ্বলতা, যাহার সেবা আমার উচ্চতম আকাংখা।
আমি তোমার নিকট সবিনয় প্রার্থনা করিতেছি, -তোমার পবিত্র নামের সহায়তায় যাহার মধ্য দিয়া তুমি, যাহারা তোমাকে চিনিয়া লইয়াছে, তাহাদিগকে তোমার সমন্ধে জ্ঞানের উচ্চতম শীর্ষে উড্ডয়ন করিতে সামর্থ্য প্রদান করিয়াছ এবং যাহারা আন্তরিক ভক্তিভাবে তোমার অর্চনা করে, তাহাদিগকে তোমার পবিত্র অনুগ্রহ সমুহের প্রাঙ্গনের সীমার মধ্যে আরোহণ করিতে শক্তিদান করিয়াছ, যেন তোমার আননের দিকে আমার মুখ ফিরাইতে, তোমার প্রতি আমার চক্ষুদ্বয় নিবদ্ধ করিতে এবং তোমার প্রভার প্রশংসা-গান করিতে তুমি আমাকে সাহায্য দান কর।
আমি সেই ব্যক্তি, হে আমার পরম প্রভু, যে তুমি ব্যতীত আর সকলকে ভুলিয়া গিয়াছে এবং তোমার অনুকম্পার প্রভাতিক তারকার দিকে মুখ ফিরাইয়াছে, যে তোমার দরবারের নৈকট্য লাভের আশায় তুমি ব্যতীত আর সকলকে পরিত্যাগ করিয়াছে। অতঃপর আমার চক্ষুদ্বয়, তোমার সেই পবিত্র সিংহাসনের দিকে, -যাহা তোমার পবিত্র আননের আলোকের উজ্জ্বলতা সমূহের সহিত দীপ্তি প্রদান করে, -উত্তোলিত অবলোকন করিবে। অতঃপর, হে আমার প্রিয়জন, আমার জন্য তাহাই অবতীর্ণ কর, যাহা তোমার প্রত্যাদেশ ধর্মে অটল থাকিতে আমাকে সক্ষম করিবে, যেন অবিশ্বাসীদের সন্দেহাদি তোমার দিকে প্রত্যাবর্তন করিতে বাধা প্রদান করিতে না পারে। তুমি, সত্য সত্যই, শক্তিশালী, প্রভু, বিপদের সাহায্যকারী, সর্ব প্রভাময়, সর্বশক্তিমান।
- Bahá'u'lláh