Return to BahaiPrayers.net
Facebook
হে পরম কারুণিক প্রভু। তোমাকে ধন্যবাদ, যেহেতু তুমি আমাকে জাগ্রত ও সচেতন করিয়াছ, তুমি আমাকে দৃষ্টিশক্তিসষ্পন্ন চক্ষু প্রদান করিয়াছ এবং আমাকে একটি শ্রবণ-শক্তি সম্পন্ন কর্ণ প্রদান করিয়াছ, তোমার রাজত্বের দিকে চালাইয়া নিয়াছ এবং তোমার সত্য পথের দিকে আমাকে পরিচালিত করিয়াছ। তুমি আমাকে সঠিক পথ প্রদর্শন করিয়াছ এবং আমাকে মুক্তির নৌকায় আরোহণ করাইয়াছ। হে প্রভু আমাকে অটল রাখ এবং আমাকে সুদৃঢ়ভাবে সুরক্ষিত দুর্গে সংরক্ষণ কর ও আশ্রয় দান কর। তুমিই শক্তিশালী, তুমিই দৃষ্টি-শক্তিমান, তুমি শ্রবণ-শক্তিশালী, হে পরম করুনাময় প্রভু। আমাকে এমন একটি অন্তর প্রদান কর যাহা কাঁচের ন্যায় স্বচ্ছ, যাহা তোমার প্রেমের আলোকে আলোকিত হইতে পারে এবং আমার মধ্যে এইরূপ একটি বিবেচনা-শক্তি প্রদান কর যাহা আধ্যাত্মিক দানের মধ্য দিয়া এই পৃথিবীকে একটি গোলাপ উদ্যানে পরিবর্তিত করিতে পারে। তুমি পরম করুণাময়, পরম দয়ালু, তুমিই পরম দানশীল ঈশ্বর।
- Bahá'u'lláh