Return to BahaiPrayers.net
Facebook
[ঈশ্বরের সমস্ত বন্ধুগণের উচিত সামর্থ্য অনুযায়ী অর্থভান্ডারে নিয়মিত দান করা। যদিও তাহাদের প্রদেয় দান আকারে বা পরিমাণে বড় না হয়। সৃষ্টিকর্তা কাউকেই তার সামর্থের বাইরে দায়িত্ব দেন না। এই দান সমুহ অবশ্যই সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হইতে আসিবে। হে ঈশ্বরের বন্ধুগণ। এ বিষয়ে নিশ্চিত জানিবে যে, এই সমস্ত দানের পরিবর্তে তোমাদের কৃষি, শিল্প এবং তোমাদের বাণিজ্য সুন্দর উপহার সমুহের আর আশীর্বাদের সাথে বহুল পরিমাণে বৃদ্ধি পাইবে। যে কেহ একটি মাত্র ভাল কাজ করিবে সে দশগুণ পুরস্কার লাভের অধিকারী হইবে। যাহারা নিজেদের ধন-সম্পত্তি তাঁহার পথে ব্যয় করিবে সৃষ্টিকর্তা তাহাদের প্রয়োজনের অতিরিক্ত প্রদান করিবেন, ইহাতে কোন সন্দেহ নাই। ]
হে ঈশ্বর। আমার প্রভু। তোমার প্রকৃত প্রেমিকদের ললাট উজ্জ্বল কর ও নিশ্চিত বিজয়ের স্বর্গীয় সেনাদল দ্বারা তাহাদিগকে রক্ষা কর। তোমার ন্যায় পথে তাহাদের পদসমূহ দৃঢ়ভাবে স্থাপন কর এবং পুরাকালীন বদান্যতা ভিন্ন তোমার আশীর্বাদের দ্বার তাহাদের নিকট উন্মোচন কর। কারণ, তোমার ধর্ম রক্ষা করা, তোমার স্বরণে তাহাদের বিশ্বাস স্থাপন করা, তোমার ভালবাসায় তাহাদের অন্তর অর্পন করিয়া এবং তোমাকে সন্তুষ্ট করার উপায়গুলি অনুসন্ধান করার প্রচেষ্টায় তোমার সৌন্দর্য্যরে স্তুতিগানে সর্বস্ব ব্যয় করিতেছে। তোমার সৌন্দর্যের আরাধনা ও তোমাকে সন্তুষ্ট করার অন্বেষনে যাহা তাহারা লাভ করিয়াছে তাহা দিতে তুমি অসম্মত হইও না।
হে আমার প্রভু। তাহাদের জন্য প্রচুর প্রতিদান, পুর্বনির্ধারিত নিশ্চিত পুরস্কার বহুল অংশে প্রদান কর।
সত্যই তুমি পুষ্টিদাতা, রক্ষাকারী, সাহায্যকারী, দয়ালু, উদার, চিরদাতা।
- `Abdu'l-Bahá