Return to BahaiPrayers.net
Facebook
প্রভু আমার, আরাধ্য আমার, প্রভু আমার, বাঞ্ছিত আমার। কোন্ রসনা তোমার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারে? আমি অমনোযোগী ছিলাম, তুমি আমাকে জাগরিত করিয়াছিলে। আমি তোমার নিকট হইতে পশ্চাদপদ হইয়াছিলাম, তুমি কৃপা পূর্বক তোমার দিকে প্রত্যাবর্তন করিতে আমার সহায়তা করিয়াছিলে। আমি একজন মৃত ব্যক্তির ন্যায় ছিলাম, তুমি জীবন-সলিল দ্বারা আমাকে সঞ্জীবিত করিয়াছিলে। আমি বিশুস্ক হইয়া গিয়াছিলাম, সর্ব-কৃপাময়ের পবিত্র লেখনী হইতে প্রবাহিত তোমার উচ্চারিত বাণীর স্বর্গীয় প্রস্রবনের সলিল স্রোতের দ্বারা তুমি আমাকে পুনরুজ্জীবিত করিয়াছিলে।
হে স্বর্গীয় বিধাতা, সকল অস্তিত্ব তোমার বদান্যতা হইতেই জন্মলাভ করিয়াছে, ইহাকে তোমার উদারতার সুমদ্রের জলরাশি হইতে বঞ্চিত করিওনা, তোমার করুণার মহাসাগর হইতেও ইহাকে প্রতিরোধ করিও না। সকল সময় এবং সর্ব অবস্থায় আমাকে সাহায্য ও সহায়তা করিবার জন্য তোমার নিকট মিনতি করিতেছি এবং তোমার অনুকম্পার স্বর্গ হইতে তোমার সনাতন অনুগ্রহ প্রার্থনা করিতেছি। তুমি সত্য সত্যই, বদান্যতার পরম প্রভু এবং চিরস্থায়ী রাজত্বের মহা পরাক্রান্ত সম্রাট।
- Bahá'u'lláh