Return to BahaiPrayers.net
Facebook
হে তুমি যাঁহার মুখমন্ডল আমার আরাধনার একমাত্র লক্ষ্য, যাঁহার সুষমা আমার পবিত্র আশ্রয়স্থল, যাঁহার বাসস্থান আমার গন্তব্যস্থল, যাঁহার প্রশংসা-স্তুতি আমার একমাত্র ভরসা, যাঁহার বিধাতৃত্ব আমার একমাত্র সহচর, যাঁহার স্বরণ আমার একমাত্র সান্তনা, যাঁহার নৈকট্য আমার একমাত্র বাঞ্ছিত দ্রব্য, যাঁহার উপস্থিতি আমার সর্বাপেক্ষা প্রিয় অভিলাষ এবং উচ্চতম আকাঙ্খা। আমি তোমার নিকট অনুনয় বিনয় করিতেছি, তুমি আমার নিকট হইতে ঐ সমুদয় দ্রব্য প্রতিরোধ করিও না যাহা তুমি তোমার মনোনীত সেবকগণের জন্য ব্যবস্থা করিয়াছ। অতএব, এই পৃথিবী ও পরবর্তী পৃথিবীর মঙ্গলাদি আমার জন্য পরিপূর্ণ কর।
বাস্তবিক তুমিই সকল মানবের সম্রাট। তুমি ব্যতীত উপাস্য নাই। তুমি চিরক্ষমাশীল, পরম দয়ালু।
- Bahá'u'lláh