Return to BahaiPrayers.net
Facebook
তুমি গৌরবান্বিত হে পরম প্রভু আমার ঈশ্বর! আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি, কেননা তুমি তোমার নিজেরই প্রকাশকে চিনিয়া লইতে আমাকে সক্ষম করিয়াছ এবং আমাকে তোমার শত্রুগণ হইতে পৃথক করিয়াছ এবং তোমার দিবস সমূহে তাহাদের অপকার্যসমূহ ও অসৎ কর্মসমূহ আমার চক্ষের সম্মুখে মেলিয়া ধরিয়াছ এবং তাহাদের প্রতি সকল প্রকার আসক্তি হইতে আমাকে মুক্ত করিয়াছ এবং সম্পূর্ণরূপে তোমার অনুকম্পা ও বদান্য অনুগ্রহসমূহের দিকে আমার মুখ ফিরাইয়াছ। তোমাকে আরও ধন্যবাদ দিতেছি, কেননা তুমি তোমার ইচ্ছার মেঘমালা হইতে আমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছ, তাহা আমাকে অবিশ্বাসীদের ইঙ্গিতসমূহ অবিশ্বাসীদের পরোক্ষ উক্তিসমূহ হইতে এইরূপ পবিত্র করিয়াছ যে, আমি তোমারই উপর আমার অন্তর সুদৃঢ়ভাবে ন্যস্ত করিয়াছি এবং যাহারা তোমার আননের আলোক অস্বীকার করিয়াছে তাহাদের নিকট হইতে পলায়ন করিয়াছি, যেহেতু তুমি আমাকে তোমার প্রেমে স্থির সঙ্কল্প হইতে এবং তোমার প্রশংসা করিতে ও তোমার গুণাবলীর উচ্চ প্রশংসা করিতে শক্তি দান করিয়াছ এবং তুমি আমাকে তোমার করুণার পান পাত্র হইতে পান করিতে দিয়াছ, যাহা সর্ব দৃশ্য ও অদৃশ্য বস্তুকে অতিক্রম করিয়াছে।
তুমি সর্ব শক্তিমান, পরম মহিমান্বিত, সর্ব গৌরবময়, সর্ব প্রেমময়।
- Bahá'u'lláh