Return to BahaiPrayers.net
Facebook
হে পরম প্রভু, হে তুমি যিনি লোকগণের আশাস্থল। তুমিই তোমার এই সকল দাসের আশ্রযস্থল। তুমিই গোপনীয় বিষয়সমূহ ও রহস্যাবলী সম্পর্কে অবগত আছ। আমরা সকলেই পাপী এবং তুমি পাপীদের আশ্রয়স্থল, তুমি দয়াময়, তুমি পরম করুনাময়। হে পরম প্রভু। আমাদের ক্রুটিসমুহের প্রতি লক্ষ্য করিও না। তোমার দয়া ও বদান্যতা অনুসারে আমাদের সহিত ব্যবহার কর। আমাদের ত্রুটিসমুহ অনেক অধিক, কিন্তু তোমার ক্ষমাশীলতার মহাসাগর অসীম। অতএব, আমাদিগকে বিশ্বাসে সুদৃঢ় ও সবল কর। আমাদিকে সেই বিষয়ে সাহায্য কর যাহা আমাদিগকে তোমার প্রবেশ- দ্বারে গ্রহণযোগ্য করিবে। অন্তঃকরণসমূহ আলোকিত কর, চক্ষুগুলিকে দর্শন-ক্ষম কর, কর্ণগুলিকে মনোযোগী কর, মৃতকে পুনর্জীবিত কর এবং পীড়িতকে আরোগ্যদান কর, দরিদ্রকে ধনশালী কর এবং পলাতককে নিশ্চিত বিশ্বাসী কর। আমাদিগকে তোমার ঐশী-রাজত্বে গ্রহণ কর। দয়ার আলোকে আমাদিগকে আলোকিত কর। তুমিই উদার প্রকৃতি বিশিষ্ট। তুমিই পরম দয়ালু। তুমিই দয়াশীল।
- `Abdu'l-Bahá