Return to BahaiPrayers.net
Facebook
তোমার নামই আমার আরোগ্য, হে আমার প্রভু এবং তোমার স্মরণই আমার রোগ নিবারক ঔষধ। তোমার নৈকট্যই আমার একমাত্র আশা এবং তোমার প্রতি প্রেমই আমার একমাত্র সহচর। আমার প্রতি তোমার দয়াই আমার আরোগ্য এবং এই পৃথিবীতে ও পরবর্তী পৃথিবীতে, উভয় স্থানে, আমার সাহায্য। তুমি, সত্য সত্যই সর্ব বদান্যতাপূর্ণ, সর্বজ্ঞ, সর্ব-বিজ্ঞ।
- Bahá'u'lláh