Return to BahaiPrayers.net
Facebook
আমার প্রভু। আমার প্রভু। তুমি আশা ও প্রেমাস্পদ, আমার অভিপ্রেত, লক্ষ্য ও অভিলাষ। অতীব বিনয় ও গভীর ভক্তি সহকারে তোমার নিকট প্রার্থনা করিতেছি যেন তুমি আমাকে তোমার স্বর্গীয় রাজ্যে প্রেমের স্মৃতি-মিনার, তোমার সৃষ্ট জীবদের মধ্যে তোমার জ্ঞানের প্রদীপ এবং তোমার রাজত্বে তোমার দানের পতাকা স্বরূপ কর।
আমাকে তোমার উপাসকদের মধ্যে একজন উপাসক কর, যাহারা তুমি ব্যতীত সকল হইতে নিজেদের বিচ্ছিন্ন করে, যাহারা পার্থিব সকল কিছু হইতে নিজেদের পবিত্র করে এবং যাহারা সন্দিগ্ধ লোকদের ক্রটিসমূহ হইতে নিজেদের ভিন্ন দিকে ফিরাইয়া লয়।
তোমার ঐশী রাজ্যের অনুমোদনের উৎসাহের মধ্য দিয়া আমার অন্তর আনন্দে প্রসারিত হইতে দাও এবং তোমার সর্বশক্তিমানতা হইতে কৃতকার্যতার বাহিনীসমূহ একের পর অন্য আমার উপর অবতীর্ণ হওয়ার দৃশ্য দ্বারা আমার দৃষ্টিশক্তি উজ্জ্বল কর।
তুমি সর্বশক্তিমান, অপরাজেয়, ক্ষমতাশালী।
- `Abdu'l-Bahá