Return to BahaiPrayers.net
Facebook
আমার মধ্যে একটি পবিত্র অন্তর সৃষ্টি কর, হে আমার প্রভু এবং আমার মধ্যে একটি প্রশান্ত বিবেক পুনরুজ্জীবিত কর, হে আমার ভরসা। তোমার প্রত্যাদেশ ধর্মে শক্তির আত্মা সহযোগে আমার বিশ্বাস সুদৃঢ় কর, হে আমার শ্রেষ্ঠতম প্রেমাস্পদ এবং তোমার প্রভার আলোকের সহায়তায় তোমার পথ আমার নিকট প্রকাশিত কর, হে আমার আকাংখার লক্ষ্যস্থল। তোমার অত্যুচ্চ অপার্থিব শক্তির প্রভাবে আমাকে তোমার পবিত্রতার স্বর্গে উত্তোলন কর, হে আমার সত্তার মূল উৎস এবং তোমার সনাতন সমীরণ দ্বারা আমাকে পুলকিত কর, হে আমার প্রভু। তোমার চিরস্থায়ী সুমধুর সঙ্গীত আমার উপর শান্তির নিঃশ্বাস ত্যাগ করুক, হে আমার সহচর এবং তোমার মুখমন্ডলের ঐশ্বর্যসমূহ তুমি ব্যতীত অপর সকল হইতে আমাকে পরিত্রাণ করুক, হে আমার প্রভু এবং তোমার অবিনশ্বর সত্তার প্রত্যাদেশ-অবতরণের সুসংবাদসমূহ আমার নিকট আনন্দ বহন করিয়া লইয়া আসুক, হে প্রকাশমানদের মধ্যে সর্বাপেক্ষা প্রকাশমান এবং নিহিতদের মধ্যে সর্বপেক্ষা নিহিত।
- Bahá'u'lláh