Return to BahaiPrayers.net
Facebook
হে ঈশ্বর, আমার আত্মাকে সতেজ ও আনন্দপূর্ণ কর। আমার অন্তর পবিত্র কর। আমার শক্তিসমূহ উজ্জ্বল কর। আমি আমার সকল কার্য তোমারই হস্তে ন্যস্ত করিতেছি। তুমিই আমার পথ প্রদর্শক এবং আমার আশ্রয়। আমি আর দুঃখিত ও ব্যথিত হইব না। আমি একজন সুখী ও আনন্দপূর্ণ ব্যক্তি হইব হে আমার প্রভু। আমি আর চিন্তাযুক্ত হইব না, আর কোন বিপদ আমাকে ব্যতিব্যস্ত করিবে না। আমি জীবনের অপ্রীতিকর বিষয়সমূহ সন্বন্ধে কিছুই উল্লেখ করিব না।
হে প্রভু তুমি আমা অপেক্ষা আমার নিকট একজন বড় বন্ধু। আমি তোমারই নিকট আমার জীবন উৎসর্গ করিতেছি, হে পরম প্রভু।
- `Abdu'l-Bahá