Return to BahaiPrayers.net
Facebook
হে আমার প্রভু। হে আমার প্রভু। তোমার সেবকগণের অন্তরসমূহ একতাবদ্ধ কর, এবং তাহাদের নিকট তোমার মহান উদ্দেশ্য ব্যক্ত কর, তাহারা তোমার আদেশাবলী অনুসরণ করুক এবং তোমার বিধান পালন করুক। হে প্রভু, তাহাদের উদ্যোমে তাহাদিগকে সাহায্য কর, এবং তোমার সেবা করিতে তাহাদিগকে শক্তিদান কর। হে প্রভু তাহাদিগকে নিজেদের হস্তে ছাড়িয়া দিও না, বরং জ্ঞানের আলোকে তাহাদের পদক্ষেপগুলি পরিচালিত কর এবং তোমার ভালবাসা দ্বারা তাহাদের অন্তর উৎসাহিত কর। সত্য সত্যই, তুমি তাহাদের সাহায্যকারী ও তাহাদের পরম প্রভু।
- Bahá'u'lláh