Return to BahaiPrayers.net
Facebook
হে প্রভু আমার ঈশ্বর। এই ছোট শিশুকে তোমার ভালবাসায় তোমার অন্তরে লালিত পালিত কর ও ঐশ্বরিক প্রেমের দুগ্ধ ইহাকে প্রদান কর। এই সতেজ চারাগাছটিকে (কচি শিশুটিকে) তোমার ভালবাসার গোলাপ উদ্যানে রোপিত কর এবং তোমার বদান্যতার বর্ষণে ইহাকে বৃদ্ধি প্রাপ্ত হইতে সাহায্য কর। ইহাকে স্বর্গরাজ্যের শিশু কর ও তোমার স্বর্গরাজ্যে পরিচালনা কর। তুমি সর্বশক্তিমান ও দয়ালু, তুমি দাতা, তুমি উদার, অনুপম, বদান্যতার প্রভু।
- `Abdu'l-Bahá