Return to BahaiPrayers.net
Facebook
হে প্রভু, আমার ঈশ্বর। অনুগ্রহ করে এই শিশুটিকে তোমার সময়োচিত ব্যবস্থায় তোমার অনুকম্পার বক্ষস্থল হইতে দুগ্ধ পান করিতে দাও, আর তোমার স্বর্গীয় বৃক্ষের ফলসমুহের দ্বারা তাহার পুষ্টিসাধন কর। তুমি ছাড়া অন্য কাহারও তত্ত্বাবধানে রেখে তাকে কষ্ট পাইতে দিও না। যেহেতু তুমি তাহাকে তোমার সর্বময় কর্তৃত্বের ইচ্ছা শক্তিতে সৃষ্টি করিয়াছ। তুমি ছাড়া অন্য কোন ঈশ্বর নাই, সর্বশক্তিমান, সর্বজ্ঞ।
হে আমার শ্রেষ্ঠ প্রিয়তম। তুমি অতীব প্রশংসিত। তোমার অত্যুৎকৃষ্ট বদান্যতার অনুপম আস্বাদন আর তোমার পবিত্র আশীর্বাদের সৌরভ-সমীরণ তাহার উপর প্রবাহিত কর। তোমার অতি প্রশংসিত নামের ছায়াতলে আশ্রয় লাভ করিতে তাহাকে সমর্থ কর। হে তুমি, যে নিজে সমস্ত নাম ও গুণাবলীসমূহ বশে রাখিয়া থাক। সত্য-সত্যই ইচ্ছামত কাজ করিতে তুমি সমর্থ এবং তুমি বাস্তবিকই শক্তিশালী, অতি প্রশংসিত, সর্বদা ক্ষমাশীল, অনুগ্রহশীল, দানশীল, কৃপাময়।
- Bahá'u'lláh