Return to BahaiPrayers.net
Facebook
তুমি দেখিতেছ, হে প্রভু আমাদের অনুনয়কারী হস্তসমূহ তোমার করুণা ও অনুগ্রহের স্বর্গের দিকে উত্তোলিত। অনুমোদন কর যেন উক্ত হস্তসমূহ তোমার অনুগ্রহ ও বদান্যতার সম্পদ দ্বারা পরিপূর্ণ হয়। আমাদিগকে ও আমাদের পিতামাতাকে ক্ষমা কর এবং পূর্ণ কর যাহা কিছু আমরা তোমার অনুকম্পা ও স্বর্গীয় উদারতার সমুদ্র হইতে আকাঙ্খা করিয়াছি। হে আমাদের অন্তরের প্রিয়জন। আমাদের সকল কর্মকান্ড তোমার পথে গ্রহণ কর। সত্য সত্যই তুমি মহাশক্তিশালী। মহামহিমাময়, অতুলনীয় একক ক্ষমাশীল, দয়াময়।
- `Abdu'l-Bahá