Return to BahaiPrayers.net
Facebook
হে ঈশ্বর, আমার ঈশ্বর, তোমার প্রেমের রজ্জু আকড়াইয়া ধরিয়া আজ গৃহত্যাগ করিয়াছি। তোমার আশ্রয়ে, তোমার সংরক্ষণে আত্মসমর্পণ করিয়াছি। তোমার প্রিয়জনকে পথভ্রষ্টতা ও দুর্বুদ্ধি এবং প্রত্যেক অত্যাচারী ও দুষ্ট, যাহারা তোমা হইতে দূরে সরিয়া গিয়াছে, তাহাদের প্রভাব হইতে যে শক্তি দ্বারা তুমি তোমার প্রিয়জনকে রক্ষা করিয়া থাক সেই শক্তিতে, আমি প্রার্থনা করিতেছি, তোমার উদার বিপুলতা এবং তোমার কৃপার দ্বারা আমায় রক্ষা কর। তোমার সামর্থ্য এবং শক্তি দ্বারা গৃহে প্রত্যাবর্তনের জন্য আমায় সাহায্য কর। বাস্তবিক তুমিই শক্তিমান, বিপদের সাহায্যকারী, স্বয়ং বিদ্যমান।
- `Abdu'l-Bahá