Return to BahaiPrayers.net
Facebook
আমার পরম প্রভু ! আমার পরম প্রভু! আমি তোমার মহিমাকীর্তন করিতেছি এবং আমি তোমাকে ধন্যবাদ দিতেছি, উহার জন্য যাহা দ্বারা তুমি তোমার বিনীত সেবিকাকে অনুগৃহীত করিয়াছ, তোমার ক্রীতদাসী তোমার প্রতি মিনতি করিতেছে এবং বিনীতভাবে ও আন্তরিকতার সাথে প্রার্থনা করিতেছে, যেহেতু তুমি সত্য সত্যই তাহাকে তোমার সুস্পষ্ট রাজত্বের দিকে পথ প্রদর্শন করিয়াছ এবং তাহাকে সম্ভাব্যতার জগতে তোমার উচ্চপ্রশংসিত আহ্বান শ্রবণ করাইয়াছ এবং তোমার নিদর্শনসমূহ দর্শন করাইয়াছ যাহা সকল বস্তুর উপর তোমার বিজয়দৃপ্ত রাজত্বের দৃষ্টিগোচরতা প্রমাণ করে।
হে আমার পরম প্রভু ! আমি তোমার প্রতি উহা উৎসর্গ করিতেছি যাহা আমার গর্ভে রহিয়াছে। অতঃপর ইহাকে তোমার রাজত্বে একটি প্রশংসনীয় শিশু হইতে এবং তোমার অনুগ্রহ এবং তোমার উদারতা দ্বারা ভাগ্যবান হইতে; তোমার শিক্ষার তত্ত্বাবধানে বিকশিত ও বৃদ্ধিপ্রাপ্ত হইতে দাও। সত্য সত্যই, তুমি করুণাময় ! সত্য সত্যই, তুমি মহান অনুগ্রহের পরম প্রভু!
- `Abdu'l-Bahá