Return to BahaiPrayers.net
Facebook
আমি আমার মুখম-ল তোমার সদয় অনুগ্রহের অভয়স্থল ও তোমার মহিমার ভক্তিপূর্ণ উপাসনালয়ের দিকে ফিরাইয়াছি। আমাকে সেই সকল কিছু হইতে পবিত্র কর যাহা তোমার নহে এবং তোমাকে ভালোবাসিতে এবং তোমাকে তুষ্ট করিতে আমাকে শক্তি দাও, যেন আমি তোমার সৌন্দর্যের ধ্যানে নিজেকে আনন্দিত করিতে পারি এবং তোমার সৃষ্টজীবদের কাহারো প্রতি সকল আসক্তি হইতে নিজেকে মুক্ত করিতে পারি এবং যেন প্রতিটি মুহূর্তে ঘোষণা করিতে পারি: “ঈশ্বর উচ্চ-প্রশংসিত হউন, যিনি জগৎসমূহের পরম প্রভু!”
- Bahá'u'lláh