Return to BahaiPrayers.net
Facebook
তোমার নাম মহিমান্বিত হউক, হে পরম প্রভু আমার ঈশ্বর! আমি তোমার নিকট মিনতি করিতেছি, তোমার কর্তৃত্বের দ্বারা যাহা সমগ্র সৃষ্টবস্তুকে পরিবেষ্টিত করিয়াছে এবং তোমার সার্বভৌম ক্ষমতার দ্বারা যাহা সমগ্র সৃষ্টিকে অতিক্রম করিয়াছে এবং তোমার উচ্চারিত শব্দের দ্বারা যাহা তোমার বিজ্ঞতায় নিহিত ছিল এবং যাহা দ্বারা তুমি তোমার স্বর্গ ও তোমার পৃথিবী উভয় সৃষ্টি করিয়াছ এবং তোমার জন্য ভালোবাসায় আমাদিগকে দৃঢ় হইতে এবং তোমার ইচ্ছার প্রতি আমাদের বশবর্তীতায় সক্ষম করিতে এবং তোমার মুখমন্ডলের প্রতি আমাদের স্থিরদৃষ্টি স্থাপন করিতে এবং তোমার মহিমার গুণকীর্তন করিতে সক্ষম কর। অতঃপর, হে আমার ঈশ্বর, তোমার সৃষ্টজীবদের মধ্যে তোমার নিদর্শনসমূহ চারিদিকে ছড়াইয়া দিতে এবং তোমার রাজ্যে তোমার ধর্ম রক্ষা করিতে আমাদিগকে শক্তি দান কর। তুমি তোমার সৃষ্টজীবদের কাহারো উল্লেখ ব্যতীত চিরদিন স্বাধীনভাবে বিরাজমান ছিলে এবং চিরদিন বিরাজমান থাকিবে।
আমি তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা স্থাপন করিয়াছি এবং তোমার প্রতি আমার মুখমন্ডল ফিরাইয়াছি, তোমার প্রেমপূর্ণ দয়ার্দ্রতার রজ্জু আমি দৃঢ়ভাবে ধারণ করিয়াছি এবং তোমার করুণার ছায়ার প্রতি আমি দ্রুত অগ্রসর হইয়াছি। আমাকে তোমার দ্বার হইতে একজন হতাশাগ্রস্থের মত দূরে নিক্ষেপ করিও না, হে আমার ঈশ্বর এবং আমা হইতে তোমার কৃপা অস্বীকার করিও না, কারণ আমি কেবল তোমাকেই অন্বেষণ করি। তুমি ব্যতীত আর কোন ঈশ্বর নাই, যিনি চির ক্ষমাশীল, সর্ব - বদান্যতাপূর্ণ।
সকল প্রশংসা তোমারই, হে তুমি যিনি তাহাদের প্রিয়তম যাহারা তোমাকে জানিয়াছে !
- Bahá'u'lláh