Return to BahaiPrayers.net
Facebook
হে ঈশ্বর, আমার ঈশ্বর ! তোমার এই দাসী তোমার নিকট প্রার্থনা করিতেছে, তোমার উপর ভরসা করিয়া, তোমার প্রতি তাহার মুখমন্ডল ফিরাইয়া, তোমার স্বর্গীয় বদান্যতাসমূহ তাহার উপর অর্পণ করিতে এবং তোমার আধ্যাত্মিক রহস্যাবলী তাহার নিকট উন্মোচন করিতে এবং তোমার ঐশ্বরিক প্রকৃতির আলোকসমূহ তাহার উপর বর্ষণ করিতে তোমার প্রতি অনুনয় করিতেছে।
হে আমার পরম প্রভু ! আমার স্বামীর চক্ষুদ্বয়কে অবলোকন করিতে দাও। তোমার জ্ঞানের আলো দ্বারা তাহার হৃদয়কে আনন্দিত কর, তোমার উজ্জ্বল সৌন্দর্যের প্রতি তাহার মন আকৃষ্ট কর, তোমার সুস্পষ্ট মহিমা তাহার নিকট প্রকাশের দ্বারা তাহার আত্মাকে উদ্দীপিত কর।
হে আমার পরম প্রভু ! তাহার দৃষ্টির সম্মুখ হইতে পর্দা তুলিয়া লও। তোমার প্রাচুর্যময় বদান্যতাসমূহ তাহার উপর বর্ষিত কর, তোমার প্রেমের মদিরা দ্বারা তাহাকে মাতাল কর, তাহাকে তোমার সেই সকল দেবদূতগণের একজনে পরিণত কর যাহাদের পা এই ধরাপৃষ্ঠে বিচরণ করিলেও তাহদের আত্মাগুলি যেন উচ্চ স্বর্গসমূহে উড্ডয়ণ করিতেছে। তাহাকে তোমার জনম-লীর মধ্যে তোমার বিজ্ঞতার আলো সহকারে দীপ্তিমান একটি উজ্জ্বল প্রদীপে পরিণত কর।
সত্য সত্যই, তুমি-ই প্রাণপ্রিয়, চির উদার, দানশীল।
- `Abdu'l-Bahá