Return to BahaiPrayers.net
Facebook
“...........বাহা’উল্লাহ্র মৌলিক বিশ্ব-রাষ্ট্রের প্রধান তত্ত্বাবধায়কবৃন্দ, যাহারা তাঁহার পিতার ধর্মের নিরাপত্তা রক্ষার ও প্রচারের দ্বৈত কর্মের জন্য তাঁহার চুক্তিপত্রের কেন্দ্রস্থলের নির্ভূল লেখনীর দ্বারা পদাভিষিক্ত হইয়াছে।” -শৌগী এফেন্দী
এখন মানুষের আত্মা এবং মৃত্যুর পর আত্মার জীবিত থাকার প্রশ্ন সম্বন্ধে। তোমরা এই সত্যটি জানিবে যে আত্মা শরীর হইতে পৃথক হইবার পর ততক্ষণ উন্নতি করিতে থাকে যতক্ষণ না ইহা এমন এক মর্যাদা ও অবস্থায় ঈশ্বরের সামীপ্যে পৌঁছাইতে পারে, যাহা যুগ ও শতাব্দীর বিপ্লব এবং পৃথিবীর কোন আকষ্মিক পরির্তন বা ঘটনাবলী বদলাইতে পারে না। ইহা ততদিন স্থায়ী হইবে যতদিন ঈশ্বরের রাজত্ব, তাঁহার সার্বভৌমত্ব¦, তাঁহার শক্তি ও আধিপত্য অবিচল থাকিবে। ইহা ঈশ্বরের গুণ ও চিহ্নগুলিকে প্রকাশিত করিবে এবং তাঁহার পেমপূর্ণ দয়া ও বদান্যতাকে প্রকটিত করিবে।“
আলোক ও মহিমা, সম্ভাষণ ও প্রশংসা তাঁহার ধর্মের ধর্মবাহুগণের উপর বর্ষিত হউক, যাহাদের মাধ্যমে আত্মসংযমের আলো প্রদর্শিত হইয়াছে এবং এই সত্য প্রতিষ্ঠিত হইয়াছে যে, পছন্দ করিবার কর্তৃত্ব ঈশ্বরের, যিনি শক্তিমান, ক্ষমতাবান, স্বাধীন, যাহার মাধ্যমে উদারতার মহাসাগর তরঙ্গায়িত হইয়াছে এবং ঈশ্বরের সদয় অনুগ্রহের সুরভি চারিদিকে ছড়াইয়া গিয়াছে, যিনি মানবজাতির পরম প্রভু। আমরা তাঁহার নিকট -- যিনি উচ্চ প্রশংসিত -- তাঁহার ঐশী সেনাদলের শক্তির মাধ্যমে তাহাদের নিরাপদ করিতে, তাঁহার কর্তৃত্বের শক্তিমত্তার মাধ্যমে তাহাদের রক্ষা করিতে এবং তাঁহার অদম্য শক্তির মাধ্যমে, যাহা সকল সৃষ্টবস্তুর উপর বিরাজমান, তাহাদের সাহায্য করিতে মিনতি করিতেছি। সার্বভৌম ক্ষমতা ঈশ্বরের, যিনি স্বর্গসমূহের সৃষ্টিকর্তা এবং নামাবলীর রাজত্বের পরম প্রভু।
- Bahá'u'lláh