Return to BahaiPrayers.net
Facebook
হে আমার প্রভু, হে পাপ মার্জনাকারী, তুমি উপহার প্রদানকারী, দুঃখ হরণকারী। সত্য-সত্যই আমি অনুনয় করিতেছি যে, যাহারা পার্থিব পরিধেয় ত্যাগ করিয়া আধ্যাত্মিক জগতে আরোহণ করিয়াছে তাহাদের পাপ মার্জনা কর।
হে আমার প্রভু, অবাঞ্ছনীয় আচরণ হইতে তাহাদের শুদ্ধ কর, তাহাদের দুঃখ-কষ্ট দূরীভূত কর, আর তাহাদের মনের অন্ধকার আলোকে পরিবর্তিত কর। সুখোদ্যানে তাহাদের প্রবেশ করিতে সমর্থ কর, পবিত্রতম সলিলে তাহাদের শুদ্ধ কর, আর অত্যুচ্চ গিরি শিখরে তোমার গৌরবপ্রভা অবলোকন করার সুযোগ দাও।
- `Abdu'l-Bahá