Return to BahaiPrayers.net   Facebook

(এই ফলকলিপি মহান বাহা’উল্লাহ্ এবং মহান বা’বের সমাধি-স্থানদ্বয়ে পঠিত হয়। তাঁহাদের বার্ষিক স্মৃতি-উৎসবের সময়ও ইহা ব্যবহৃত হয়।)

যে প্রশংসা-স্তুতি তোমার পরম মহিমান্বিত স্বয়ং সত্তা হইতে প্রকাশিত হইয়াছে এবং যে প্রভা তোমার পরম উজ্জ্বল সুষমা হহতে প্রজ্বলিত হইয়াছে তাহা তোমারই উপর বিশ্রাম লাভ করুক (কারণ তাহা তোমার মহিমারই যোগ্য), হে তুমি যিনি মহত্ত্বের ঐশী প্রকাশ এবং চিরিস্থায়ী সম্রাট এবং স্বর্গ ও মর্তের সকলেরই পরম প্রভু। আমি সাক্ষ্য দিতেছি যে, তোমারই মাধ্যমে ঈশ্বরের একাধিপত্য এবং তাঁহার সাম্রাজ্য এবং ঈশ্বরের মহিমা ও তাঁহার মহত্ত্ব প্রকাশিত হইয়াছিল এবং সনাতন প্রভার প্রভাতিক তারকা সমূহ তোমার অপরিবর্তনীয় প্রত্যাদেশ স্বর্গে তাহাদের উজ্জ্বলতা প্রদান করিয়াছে এবং অদৃশ্য জগতের সুষমা, সৃষ্টির চক্রবালের উপর উজ্জ্বল আলোক প্রদান করিয়ছে। আমি আরও সাক্ষ্য দিতেছি যে, তোমার লেখনীর একটি মাত্র গতিতে তোমার ‘‘হও’’ আদেশ প্রবর্তিত করা হইয়াছে এবং ঈশ্বরের নিহিত রহস্য প্রকাশিত করা হইয়াছে এবং সমুদয় সৃষ্ট দ্রব্যকে অস্তিত্বে আনয়ন করা হইয়াছে এবং সকল প্রত্যাদেশ অবতীর্ণ করা হইয়াছে।

আমি আরও সাক্ষ্য দিতেছি যে, তোমার সুষমার মাধ্যমে পূজিত জনের সুষমা প্রকাশিত করা হইয়াছে এবং তোমার আননের মাধ্যমে অভিলাষিত জনের আনন উজ্জ্বল আলোক প্রদান করিয়াছে এবং তোমার নিকট হইতে একটি বাক্যের মাধ্যমে তুমি সকল সৃষ্ট দ্রব্যের মধ্যে বিচার-মীমাংসা করিয়াছ, যাহারা তোমার ভক্ত তাহাদের তুমি গৌরবের শীর্ষে আরোহণ করাইয়াছ, এবং অবিশ্বাসিগণকে নিম্নতম গভীর গহ্বরে নিক্ষিপ্ত করিয়াছ।

আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে, যে ব্যক্তি তোমাকে জানিয়াছে, সে ঈশ্বরকে জানিয়াছে, যে তোমার উপস্থিতি লাভ করিয়াছে সে ঈশ্বরের উপস্থিতি লাভ করিয়াছে। অতএব, তোমার নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে এবং তোমার একাধিপত্যের নিকট নিজেকে নত করিয়াছে এবং তোমার সাক্ষাৎকার লাভের দ্বারা সম্মানিত হইয়াছে এবং তোমার ইচ্ছার সন্তোষ লাভ করিয়াছে এবং তোমার চতুর্দিকে পরিভ্রমণ করিয়াছে এবং তোমার সিংহাসনের সম্মুখে দন্ডায়মান হইয়াছে। তাহার প্রতি অভিসম্পাত যে, তোমার বিধানসমূহ লংঘন করিয়াছে এবং তোমাকে অস্বীকার করিয়াছে এবং তোমার নিদর্শনসমূহ পরিত্যাগ করিয়াছে এবং তোমার একাধিপত্য অস্বীকার করিয়াছে এবং তোমার বিরুদ্ধে উত্থিত হইয়াছে এবং তোমার সন্মুখে অহংকার প্রদর্শন করিয়াছে এবং তোমার সাক্ষ্য-প্রমাণসমূহ অস্বীকার করিয়াছে এবং তোমার শাসন ও আধিপত্য হইতে পলায়ন করিয়াছে এবং অবিশ্বাসীদের দলে পরিগণিত হইয়াছে, যাহাদের নাম তোমার পবিত্র ফলক-লিপিসমুহে তোমার আদেশের অঙ্গুলি দ্বারা লিপিবদ্ধ করা হইয়াছে।

অতঃপর, আমার দিকে পরিচালিত কর, হে আমার প্রভু এবং আমার প্রিয়জন, তোমার করুণা ও তোমার সস্নেহ সহানুভূতির দক্ষিণ-হস্ত হইতে তোমার অনুগ্রহের পবিত্র নিঃশ্বাসসমূহ, যেন তাহারা আমাকে নিজের নিকট হইতে এবং পৃথিবী হইতে তোমার নৈকট্যের ও উপস্থিতির প্রাঙ্গণে আকর্ষণ করিতে পারে। তুমি যাহা করিতে ইচ্ছা কর তাহা করিতে তুমি সক্ষম। তুমি সত্যই সকলের উপর সর্বোচ্চ শক্তি সম্পন্ন।

ঈশ্বরের স্মরণ ও তাঁহার প্রশংসা, ঈশ্বরের প্রভা ও তাঁহার উজ্জ্বল্য তোমারই উপর বিশ্রাম লাভ করুক, হে তুমি, যিনি তাঁহারই সুষমা। আমি সাক্ষ্য দিতেছি যে, সৃষ্টি চক্ষু কখনও তোমার ন্যায় উৎপীড়িত অন্য কাহারও উপর দৃষ্টি নিক্ষেপ করে নাই। তোমার জীবনের সকল দিনই তুমি দূর্দশারত মহাসাগরে নিমজ্জিত ছিলে। এক সময়ে তুমি শৃঙ্খল ও নিগড়াবদ্ধ ছিলে, অন্য সময়ে তুমি তোমার শত্রুগণের তরবারির ভয় প্রদর্শিত হইতেছিলে। তথাপি এই সকল সত্ত্বেও তুমি সকল লোককে তাহাই প্রতিপালন করিতে আদেশ দিয়াছিলে, যাহা তোমার জন্য তাঁহার দ্বারা নির্ধারিত করা হইয়াছিল, যিনি সর্বজ্ঞ, সর্ববিজ্ঞ।

তুমি যে সকল অত্যাচার সহ্য করিয়াছিলে তজ্জন্য আমার জীবন উৎসর্গীকৃত হউক এবং তুমি যে সমুদয় দুর্দশা ভোগ করিয়াছিলে তজ্জন্য আমার আত্মা মুক্তি-পণস্বরূপ হউক। আমি ঈশ্বরের নিকট বিনীত প্রার্থনা করিতেছি, তোমার সহায়তায় এবং তাহাদের সাহায্যে যাহাদের আননসমূহ তোমার মুখমন্ডলের আলোকের উজ্জ্বলতাসমূহ দ্বারা আলোকিত হইয়াছে এবং যাহারা তোমার প্রতি ভালবাসার জন্য তোমা কর্তৃক আদিষ্ট সকল বিষয়ই প্রতিপালন করিয়াছিল, যেন তুমি সেই সকল অন্তরাল, যাহা তোমার ও তোমার সৃষ্ট জীবগণের মধ্যে স্থাপিত হইয়াছে, তাহা অপসারিত কর, এবং যেন এই পৃথিবী ও পরবর্তী পৃথিবীতে আমার জন্য যাহা ভাল ও উপাদেয় তুমি তাহা পুরণ কর। তুমি, সত্য সত্যই, সর্বশক্তিমান,পরম মহিমান্বিত, সর্ব প্রভাময়, চির-মার্জনাকারী, পরম দয়ালু।

তুমি আশীর্বাদ কর, হে পরম প্রভু, আমার ঈশ্বর, স্বর্গীয় লোত বৃক্ষকে, ইহার পত্রসমূহ, ইহার শাখা, ইহার প্রশাখা, ইহার কান্ড এবং ইহার পল্লবসমূহকে, যতকাল পর্যন্ত তোমার উৎকৃষ্ট পদবীসমূহ স্থায়ী হইবে এবং তোমার পরম মহিমান্বিত গুণাবলী বর্তমান থাকিবে। অতঃপর ইহাকে প্রথম আক্রমণকারীর অনিষ্ট হইতে এবং উৎপীড়নের বাহিনীসমূহ হইতে রক্ষা কর। তুমি, সত্য সত্যই, সর্বশক্তিমান, পরম ক্ষমতাশালী। তুমি, আরও আশীর্বাদ কর, হে পরম প্রভু আমার ঈশ্বর, তোমার সেবকগণকে ও তোমার সেবিকাগণকে, যাহারা তোমার সান্নিধ্য লাভ করিয়াছে। তুমি, সত্য সত্যই, সর্ব বদান্যতাপূর্ণ, যাহার অনুকম্পা অসীম। তুমি প্রভু ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি চির-মার্জনাকারী, পরম দানশীল।

 


English  
ភាសាខ្មែរ  
አማርኛ.  
Afrikaans  
Alaska Native  
American Indian  
Azərbaycan  
Bahasa Indonesia  
Bahasa Malaysia  
Bidayuh  
Bosanski  
Canadian Indigenous  
Català  
Cebuano  
Česky  
Chamorro  
Chichewa  
Corsica  
Cymraeg  
Daga  
Dansk  
Deutsch  
Dzongkha  
Eesti  
Español  
Esperanto  
Euskara  
Fiji  
Filipino  
Føroyar  
Français  
Frysk  
Hausa  
Hawaiian  
Hiri Motu  
Hrvatski  
Irish  
Íslenska  
Italiano  
Kabyle  
Kalaallisut  
Kiribati  
Kiswahili  
Kreyol Ayisyen  
Kuanua  
Kube  
Latviešu  
Lëtzebuergesch  
Lietuvių  
Luganda  
Magyar  
Malagasy  
Malti  
Māori  
Marshallese  
Melpa  
Montenegrin  
Nalik  
Namibia  
Nederlands  
Norsk  
Papiamentu  
Polski  
Português (BR)  
România  
Sámi  
Samoan  
Sarawak  
Sesotho  
Shqip  
Slovenščina  
Slovensky  
Sranan Tongo  
Srpski српски  
Suomi  
Svenska  
Tetum  
Tiếng Việt  
Tok Pisin  
Tongan  
Türkçe  
Türkmençe  
Tuvalu  
Vanuatu  
ελληνικά  
Беларускі  
български  
Кыргыз  
Монгол хэл  
Русский  
Тоҷикӣ  
Україна  
հայերեն  
اُردُو  
العربية  
فارسی  
नेपाली  
मराठी  
हिंदी  
বাংলা  
ગુજરાતી  
ଓଡ଼ିଆ  
தமிழ்  
తెలుగు  
ಕನ್ನಡ  
മലയാളം  
ภาษาไทย  
ພາສາລາວ  
한국어  
日本語  
简体中文  
繁體中文  
Windows / Mac