Return to BahaiPrayers.net
Facebook
হে প্রভু, আমার ঈশ্বর, তোমার স্তবগানে চতুর্দিক মুখরিত হউক। এই দৈব প্রকাশের সাহায্যেই যাহা দ্বারা অন্ধকার আলোকে পরিণত হইয়াছে, যুগে যুগে ধর্মের পুনঃব্যবস্থাপনা হইয়াছে, লিপিবদ্ধ ঐশী বাণী প্রকাশিত হইয়াছে এবং বাস্তব কর্মজীবনের বিস্তৃতক্রমপত্র আবরণ মুক্ত হইয়াছে-আমি অনুনয় করিতেছি যে, আমার এবং আমার সহচরদের উপর তাহাই আদিষ্ট কর, যাহা তোমার সর্বোৎকৃষ্ট প্রভার গৌরবরাজ্যে আমাদের উন্নীত হইতে সাহায্য করিবে এবং সেই সমস্ত সংশয়ের কলঙ্ক হইতে মুক্ত করিবে, যাহা সন্দিগ্ধ চিত্তগণকে তোমার একত্বের ছত্র ছায়ায় প্রবেশ করিতে বাধা প্রদান করিয়াছে।
হে আমার প্রভু, আমিই তোমার সেই সেবক, যে তোমার করুণার রজ্জু দৃঢ়ভাবে ধারণ করিয়া রহিয়াছে, তোমার অনুকম্পার আঁচল আঁকড়াইয়া ধরিয়াছে। আমার এবং আমার প্রিয়জনের জন্য ইহলোক ও পরলোকের মঙ্গলময় সমস্ত কিছুর ব্যবস্থা কর। অতঃপর তাহাদিগকে সৃষ্ট জগতে তোমার অতি প্রিয় ভক্তগণের জন্য নির্ধারিত গুপ্ত উপহার প্রদান কর।
হে আমার প্রভু, এই দিবসগুলিতে তুমি তোমার সেবকদের উপবাস পালনের আদেশ করিয়াছ। সে প্রকৃতই অতি সৌভাগ্যশালী যে সম্পূর্ণ নিষ্ঠাসহকারে উপবাস পালন করিয়াছে এবং তোমা ব্যতীত অন্য সমস্ত কিছু হইতে নিরাসক্ত হইয়াছে। হে প্রভু আমাকে এবং তাহাদিগকে তোমার আজ্ঞা পালন করিতে, তোমার নিয়ম পত্রের আদেশানুরূপ চলিতে সাহায্য কর। সত্যই ইচ্ছামত কার্য করিতে তুমি সমর্থ। তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই, সর্বজ্ঞ, সর্ব বুদ্ধিমান, হে সর্বলোকস্বামী! তোমার সার্বিক স্তুতি হউক।
- Bahá'u'lláh