Return to BahaiPrayers.net
Facebook
তুমিই আরোগ্যকারী, পর্যাপ্তকারী, সাহায্যকারী, সর্ব -ক্ষমাশীল, পরম করুণাময়।
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে প্রশংসিত, হে বিশ্বস্ত, হে গৌরবান্বিত !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে সম্রাট, হে উত্থানকারী, হে বিচারক !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে অতুলনীয়, চিরন্তন, হে অনন্য !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে সর্ব প্রশংসিত, হে পবিত্র, হে সাহায্যকারী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে সর্বদর্শী, হে সর্ব বিজ্ঞ, হে সর্ব মহান !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে দয়াশীল, হে রাজকীয়, হে আদেশকারী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে প্রিয়তম, হে কাঙ্খিত, হে পরমানন্দ দানকারী!
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে সর্ব শক্তিমান, হে শক্তিদানকারী, হে শক্তিশালী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে শাসক, হে স্বয়ংসত্তাশীল, হে সর্বজ্ঞ !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে পরমাত্মা, হে আলো, সর্ব প্রকাশমান !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে তুমি যিনি সকলের দ্বারা বারংবার পরিদর্শিত,
হে তুমি যিনি সকলের নিকট পরিচিত, হে তুমি যিনি সকলের কাছে নিহিত !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে লুক্কায়িত, হে বিজেতা, হে দানশীল !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে সর্ব শক্তিমান, পরিত্রাতা, হে লুক্কায়িত !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে গঠনকারী, হে পরিতুষ্টকারী, হে উৎপাটনকারী!
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে উত্থানকারী, হে সমাবেশকারী, হে উচ্চপ্রশংসাকারী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে পূর্ণতাদানকারী, হে বন্ধনহীন, হে বদান্যতাপূর্ণ !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে দয়ালু, হে সংযতকারী, হে সৃজনকারী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে সর্ব মহান, হে সুন্দরতম, হে পরম উদার !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে ন্যায়পরায়ণ, হে করুণাময়, হে উদার !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে বাধ্যকারী, হে চির স্থায়ী, হে সর্বজ্ঞ !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে অত্যুৎকৃষ্ট, হে দিবসসমূহের প্রাচীন, হে মহানুভব !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে সু-রক্ষিত, হে আনন্দের পরম প্রভু, হে কাঙ্খিত !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে তুমি যিনি সকলের প্রতি দয়ালু,
হে তুমি যিনি সকলের প্রতি করুণাময়, হে পরম হিতৈষী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে সকলের জন্য আশ্রয়স্থল, হে সকলের প্রতি স্মরণ,
হে সর্ব - রক্ষাকারী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে তুমি যিনি সকলের উদ্ধারকারী,
হে তুমি যিনি সকলের প্রার্থনার লক্ষ্যস্থল, হে প্রাণবন্তকারী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে উন্মোচনকারী, হে ধ্বংসকারী, হে ক্ষমাশীল !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে তুমি যিনি আমার আত্মা,
হে তুমি যিনি আমার প্রিয়তম, হে তুমি যিনি আমার বিশ্বাস !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে তৃষ্ণাসমূহের নিবারণকারী,
হে সর্বোৎকৃষ্ট পরম প্রভু, হে সর্বাধিক প্রাণপ্রিয়!
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে মহত্তম স্মরণ, হে মহত্তম নাম, হে প্রাচীনতম পথ !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে সর্বোচ্চ প্রশংসিত, হে পবিত্রতম, হে পবিত্র !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে বন্ধনমুক্তকারী, হে পরামর্শদাতা, হে নিবেদনকারী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে বন্ধু, হে চিকিৎসক, হে বিমুগ্ধকারী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে গৌরব, হে সৌন্দর্য, হে উদার !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে পরম বিশ্বস্ত, হে সর্বশ্রেষ্ঠ প্রেমিক, হে ঊষার পরম প্রভু !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে উদ্দীপ্তকারী, হে প্রফুল্লকারী, হে উল্লাস আনয়ণকারী !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে বদান্যতার পরম প্রভু,
হে পরম করুণাময়, হে পরম ক্ষমাশীল !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে নির্ভরযোগ্য, হে জীবনদানকারী, হে সকল সত্তার উৎস !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে তুমি যিনি সকল বস্তুতে প্রবেশকারী,
হে সর্বদর্শী ঈশ্বর, হে উচ্চারণের পরম প্রভু !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে নিহিত সত্ত্বেও প্রকাশিত, হে অদৃশ্য সত্ত্বেও বিখ্যাত, হে দর্শক যাহাকে সকলে অন্বেষণ করে !
তুমিই পর্যাপ্তকারী, তুমিই আরোগ্যকারী, তুমিই চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী !
আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে তুমি যিনি প্রেমিকগণকে হত্যা করে,
হে দুষ্টদের প্রতি কৃপার ঈশ্বর !
হে পর্যাপ্তকারী, আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে পর্যাপ্তকারী !
হে আরোগ্যকারী, আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে আরোগ্যকারী !
হে বাধিতকারী, আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, হে বাধিতকারী !
তুমিই সর্বদা চিরস্থায়ী, হে তুমি চিরস্থায়ী।
তুমি পবিত্রকৃত, হে আমার ঈশ্বর ! আমি তোমার নিকট সাগ্রহে প্রার্থনা করিতেছি তোমার উদারতার দ্বারা, যাহা দ্বারা তোমার বদান্যতা এবং অনুগ্রহের সিংহদ্বারসমূহ সম্পূর্ণ উন্মুক্ত হইয়াছে, যাহা দ্বারা তোমার পবিত্রতার উপাসনালয় অনন্তকালের সিংহাসনের উপর প্রতিষ্ঠিত হইয়াছে; এবং তোমার কৃপার দ্বারা, যাহা দ্বারা তুমি সকল সৃষ্ট বস্তুকে তোমার উদারতা ও প্রদানসমূহের ভোজন-টেবিলে নিমন্ত্রণ করিয়াছ; এবং তোমার অনুগ্রহের দ্বারা, যাহা দ্বারা তুমি তোমার নিজ সত্ত্বায় সকল স্বর্গ ও পৃথিবীর পক্ষ হইতে ‘হ্যাঁ’ সাড়া দিয়াছ, এমন এক সময়ে যখন তোমার সার্বভৌম ক্ষমতা এবং তোমার মহিমা প্রকাশমান হইয়াছে, প্রভাতকালে যখন তোমার আধিপত্য প্রতীয়মান করা হইয়াছে। এবং পুনরায় তোমার নিকট মিনতি করিতেছি, এই সকল সর্বাধিক সুষমামন্ডিত নামাবলীর দ্বারা, এই সকল সর্বাধিক সম্ভ্রান্ত ও মহিমান্বিত বৈশিষ্টের দ্বারা এবং তোমার সর্বাধিক উচ্চপ্রশংসিত স্মরণের দ্বারা এবং তোমার বিশুদ্ধ ও নিখুঁত সৌন্দর্যের দ্বারা এবং সর্বাধিক নিহিত পটমন্ডপে তোমার নিহিত আলোর দ্বারা এবং তোমার নামের দ্বারা, প্রতিটি সকাল ও সন্ধ্যায় ক্লেশের পরিচ্ছদে আচ্ছাদিত, এই পবিত্র ফলকলিপির বাহককে রক্ষা করিতে এবং যে কেহ ইহা আবৃত্তি করে এবং যে কেহ ইহা আক্রমণ করে এবং যে কেহ গৃহের চতুর্দিকে পরিভ্রমণ করে যেখানে ইহা অবস্থিত। অতঃপর, তুমি আরোগ্য কর, ইহা দ্বারা প্রত্যেক অসুস্থ, রোগাক্রান্ত ও দুর্বলকে, প্রতিটি কষ্ট ও যন্ত্রণা হইতে, প্রতিটি বিরক্তিকর ক্লেশ ও দুঃখ হইতে এবং ইহা দ্বারা তুমি তাহাকে পথপ্রদর্শন কর, যে কেহ তোমার নির্দেশনার পথসমূহে এবং তোমার ক্ষমাশীলতা ও অনুগ্রহের পথসমূহে চলিতে ইচ্ছা করে।
তুমি সত্যসত্যই শক্তিশালী, সর্ব পর্যাপ্তকারী, আরোগ্যকারী, রক্ষাকারী, দাতা, করুণাময়, পরম উদার, পরম দয়ালু।
- Bahá'u'lláh