Return to BahaiPrayers.net
Facebook
‘‘তিনি-ই পরম পবিত্র, পরম মহান।”
এই সেই মাস যখন তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন যিনি পরম মহান নাম বহন করেন, যাহার আবির্ভাব মানবজাতির অঙ্গপ্রত্যঙ্গগুলি প্রকম্পিত করিয়াছে এবং যাহার পদধুলি ঊর্ধ্বরাজ্যের সমাবেশ এবং নামাবলীর নগরসমূহের অধিবাসীগণ আশির্বাদের জন্য আকাক্সক্ষা করিয়াছে। যাহার পর তাহারা ঈশ্বরের নিকট প্রশংসা করিয়াছে এবং আনন্দ ও মহোল্লাসে চিৎকার করিয়াছে। ঈশ্বরের শপথ! এই সেই মাস যাহার মাধ্যমে অপর সকল মাস আলোকিত হইয়াছে, এই সেই মাস যখন যিনি গোপন রহস্য এবং সুরক্ষিত ধনাগার প্রকাশিত হইয়াছেন এবং সকল মানবজাতির মধ্যে উচ্চস্বরে আহ্বান করিয়াছেন। সকল রাজ্য এই নবজাতক শিশুর যাহার মাধ্যমে সৃষ্টির মুখমন্ডল হাসিতে গ্রথিত হইয়াছে এবং বৃক্ষ আন্দোলিত হইয়াছে এবং মহাসাগর উদ্বেলিত হইয়াছে, পর্বত দ্রুত পলায়ন করিয়াছে, স্বর্গ ইহার কন্ঠস্বর উত্তোলিত করিয়াছে এবং শিলাখন্ড চিৎকার করিয়াছে এবং সকল বস্তু অকস্মাৎ চিৎকার করিয়াছে, “হে সৃষ্টির সমাবেশ! তোমাদের পরম প্রভুর আননের উদয়-স্থলের প্রতি দ্রুত অগ্রসর হও, যিনি দয়ালু, করুণাময়!”
এই সেই মাস যখন স্বর্গ নিজেকে ইহার পরম প্রভুর আননের উজ্জ্বলতা দ্বারা অলঙ্কৃত করিয়াছে, যিনি সর্ব-করুণাময়, এবং স্বর্গীয় বুলবুল পক্ষী ঐশ্বরিক লোট-বৃক্ষের উপর ইহার সুর প্রকম্পিত করিয়াছে এবং অনুগৃহীত জনদের হৃদয়সমূহ পরমানন্দে পূর্ণ হইয়াছে। কিন্তু হায় অধিকাংশ জনমন্ডলী অমনোযোগী রহিয়াছে! আশীষপূতঃ সেই জন, যে তাঁহাকে স্বীকার করিয়াছে এবং তাহা বুঝিতে পারিয়াছে যাহা ঈশ্বরের গ্রন্থসমূহে প্রতিশ্রুত হইয়াছিল, যিনি সর্বশক্তিমান, সর্ব-প্রশংসিত; এবং তাহাকে অভিশম্পাত যে তাঁহার নিকট হইতে মুখ ফিরাইয়া লইয়াছে যাহার উপর ঊর্ধ্বরাজ্যের সমাবেশ তাহাদের স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়াছে, তিনি যিনি প্রত্যেক স্বেচ্ছাচারী অবিশ্বাসীকে হতবুদ্ধি করিয়াছেন।
যখন তুমি এই ফলকলিপি প্রাপ্ত হইবে, মধুরতম সুরে ইহা আবৃত্তি করিবে এবং বলিবে: তুমি প্রশংসিত হও, হে আমার পরম করুণাময় পরম প্রভু, এই ফলকলিপিতে আমাকে স্মরণ করিবার জন্য, যাহা দ্বারা তোমার জ্ঞানের পরিচ্ছদের সুরভি বিকীর্ণ হইয়াছিল এবং তোমার করুণার মহাসাগর উদ্বেলিত হইয়াছিল। আমি সাক্ষ্য দিতেছি যে, তুমি তাহা করিতে শক্তিশালী যাহা তুমি ইচ্ছা কর। তুমি ব্যতীত অন্য কোন ঈশ্বর নাই, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্ব-বিজ্ঞ। (মায়েদি-ই-আসমানি, ভল্যুম ৪, পৃষ্ঠা ৩৪২)
- Bahá'u'lláh